নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন।
\r\nরোববার (২৬ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে পূর্বঘোষিত ‘যুদ্ধের ডাক’ দিয়ে সংঘর্ষে লিপ্ত হয় দুটি পক্ষ। টেঁটা ও বন্দুকযুদ্ধের ঘটনায় তিনজন নিহত হন, তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
\r\nরায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা জানান, আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। তিনি বলেন, \"জাকির হোসেন রাতুল সমর্থিত দুজন এবং আশরাফুল ইসলামের সমর্থিত একজন নিহত হয়েছেন।\"
\r\nইউএনও আরও জানান, সংঘর্ষের পর দুই পক্ষ বাঁশগাড়ি থেকে মির্জাচরের দিকে যাচ্ছিল বলে তিনি জানতে পেরেছেন, তবে পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে।
\r\nরায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, \"বাঁশগাড়িতে সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হওয়ার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি, পরবর্তী তথ্য পরে জানানো হবে।\"
\r\nএ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে।





