আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন ১ হাজার ৯৬৭ জন প্রার্থী। মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৩০৫ জন প্রার্থী সরে দাঁড়ানোয় চূড়ান্ত প্রার্থীর এই সংখ্যা নির্ধারিত হয়েছে।


রাজধানীর পীরেরবাগ এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মীদের হেনেস্তা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন দলের নেতাকর্মীরা। বুধবার (২১ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ মিছিল অনুষ্ঠিত হয়।


বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসেন। অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার (২০ জানুয়ারি) জামায়াতের নারী কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে।


বিক্ষোভ মিছিলে বক্তব্যে মো. মোবারক হোসেন বলেন, তারা শান্তিপূর্ণ নির্বাচন চান এবং কোনো বিশৃঙ্খলা কামনা করেন না। তবে তাদের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে তা প্রতিহত করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। তিনি বলেন, জামায়াত ও শিবিরকে দুর্বল ভাবার সুযোগ নেই এবং ভবিষ্যতে জনগণ জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় বলে তাদের বিশ্বাস।


তিনি আরও বলেন, পীরেরবাগ এলাকা জামায়াত ও শিবিরের শক্ত ঘাঁটি উল্লেখ করে সেখানে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না।


বিক্ষোভ মিছিল চলাকালে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।