নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামী যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের। প্রবাসী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছাড়াও আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসেন ও ড. কনক সরওয়ার উপস্থিত ছিলেন। তারা প্রধান অতিথিসহ সমাবেশে অংশ নেওয়া নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ডা. তাহের বলেন, জাতিসংঘে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন তা প্রশংসনীয়। তিনি মন্তব্য করেন, “যদি এটি বক্তৃতা প্রতিযোগিতা হতো তবে তিনি নিশ্চিতভাবেই গোল্ডমেডেল জিততেন।”

তিনি আরও বলেন, “প্রথমবারের মতো কোনো রাষ্ট্রপ্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সফরসঙ্গী করেছেন, এটি সত্যিই একটি ব্যতিক্রম উদ্যোগ। আমি এই উদ্যোগকে স্বাগত জানাই।”

সমাবেশে জামায়াত নেতা নকিবুর রহমান তারেকও উপস্থিত ছিলেন।