সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির তার নির্বাচনী এলাকায় ভোট দিয়েছেন।
\r\nবৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় তিনি শাল্লা উপজেলার দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট প্রদান করেন।
\r\nভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিশির মনির বলেন, “আমার নির্বাচনী এলাকায় সাধারণ ভোটাররা যেভাবে আমার সঙ্গে ছিলেন, আশা করি দিন শেষে তাদের বিজয় হবে। আমি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটপ্রক্রিয়ার প্রত্যাশা করছি এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানাই।”
\r\nসকাল থেকেই কেন্দ্রটিতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে এবং ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে চলছে।
\r\nদিরাই-শাল্লা আসনে এবারের নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ শেষে গণনা কার্যক্রম শেষে ফলাফল ঘোষণা করা হবে।





