জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখতে চান। মন্ত্রীর পদমর্যাদায় তাকে মন্ত্রণালয়ে পদায়নের জন্য বিরোধীদলীয় নেতা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অনুরোধ করেছেন।

 তিনি মনে করেন, এই পদায়নের মাধ্যমে বিরোধী দলের পররাষ্ট্রনীতি সরকারের কাছে উপস্থাপন ও পর্যালোচনা করা এবং আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।

\r\n

বিরোধীদলীয় নেতার দপ্তর থেকে গত ২২ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, অধ্যাপক মাহমুদুল হাসান তার উপদেষ্টা হিসেবে দক্ষতার সঙ্গে কূটনৈতিক দায়িত্ব পালন করছেন। তিনি বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে অভিজ্ঞ এবং জাতিসংঘ, কমনওয়েলথ, আসিয়ান আঞ্চলিক ফোরাম, ইউরোপীয় ইউনিয়নসহ এশিয়া, আফ্রিকা, ওশেনিয়া, আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে সক্ষম।

\r\n

শফিকুর রহমান তার উপদেষ্টার পদায়নকে নতুন ও অভিনব উদ্যোগ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বিশ্বাস করেন, অধ্যাপক মাহমুদুল হাসানের পদায়নের মাধ্যমে বিরোধী দলের পররাষ্ট্রনীতির উপস্থাপনা ও পর্যালোচনা সম্ভব হবে এবং দেশের আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য রক্ষা করা যাবে।

\r\n

চিঠিতে তিনি খলিলুর রহমানকে লিখেছেন, “ভূ-রাজনৈতিক গতিশীলতা এবং দেশের পররাষ্ট্রনীতি সমন্বয় করার জন্য এই পদায়ন সরকারের বিবেচনার জন্য সুপারিশ করছি।”