আমি শঙ্কা প্রকাশ করছি যে বাংলাদেশে একটা সুষ্ঠ নির্বাচন নির্বাচন কমিশন বাস্তবায়ন করতে পারবে না। রবিবার রাতে নির্বাচন কমিশনের আপিল শুনানি শেষে জরুরি এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র নির্বাচন কমিটির প্রধান আসিফ মাহমুদ শরীফ ভূঁইয়া।
নির্বাচন কমিশনারদের অভিযোগ করে তিনি বলেন, প্রত্যেকটাকে দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপীদেরকে ছাড় দেয়া হয়েছে এবং নির্বাচনে অংশগ্রহণ করার বৈধতা দেয়া হয়েছে। আজকে এবং গতকালকে এই
পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন কমিশন একটি সুষ্ঠ নির্বাচন করার জন্য যে কনফিডেন্স রাজনৈতিক দল দেশের জনগণ এবং সবার কাছে থাকার কথা ছিল বা অর্জন করার কথা ছিল সেটা হারিয়েছে।
এর বাইরে আমরা আরো দেখেছি যে আমাদের প্রধান নির্বাচন কমিশনার তিনি স্পষ্টভাবে একজন প্রার্থী যার বিরুদ্ধে আপিল শুনানি হচ্ছিল তার পক্ষে তিনি বলছেন যে তিনি তো বাধ্য হয়ে দেশের বাইরে ছিলেন। তিনি বিদেশী নাগরিকত্ব বাধ্য হয়ে নিয়েছেন।
বিএনপির প্রার্থীর প্রতি আসিফ অভিযোগ করে বলেন, অনেকগুলো বিতর্কিত প্রার্থীকে এবং সংবিধান লংঘন করে এবং আইন লংঘন করে প্রার্থীদেরকে বৈধতা দেয়া হয়েছে। চট্টগ্রামের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী তিনি ঋণ খেলাপি একজন ব্যক্তি তাকেও নির্বাচন কমিশন বৈধতা দিয়েছে।
এমন পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে আশংঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এই নির্বাচনে অংশগ্রহণ করব কিনা এটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে আমরা মনে করছি। তবে এখন কোন সিদ্ধান্ত না দিলেও পার্টির রাজনৈতিক সংসদে বসে সিদ্ধান্ত গ্রহণ করবে বলে তিনি জানান।





