ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় সাতটি যুদ্ধ জাহাজ এবং পাঁচ হাজার নৌবাহিনী সদস্য মোতায়েন থাকবে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নৌবাহিনীও সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।


\r\n

এ কথা জানিয়েছেন নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে কুতুবদিয়া কন্টিনজেন্ট পরিদর্শন এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এসব তথ্য জানান।


\r\n

নৌবাহিনী প্রধান বলেন, নির্বাচনের সময় কিছু চ্যালেঞ্জ থাকলেও নৌবাহিনী সন্ত্রাস ও অন্য অনিয়মের ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকবে।

\r\n

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, উপজেলা নির্বাচনী কর্মকর্তা, উপজেলা আনসার কর্মকর্তা, র‍্যাব-১৫ এর অধিনায়ক, কন্টিনজেন্ট কমান্ডার নৌবাহিনী এবং নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা।