আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। এই নির্বাচনে সারাদেশে প্রায় ৮ লাখ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।


নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ৬৯ জন রিটার্নিং অফিসার এবং ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার নিয়োজিত থাকবেন।


সারা দেশে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৭৯টি। এর মধ্যে ২১ হাজার ২৭৩টি সাধারণ ভোটকেন্দ্র এবং ২১ হাজার ৫০৬টি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।


ভোটগ্রহণ পরিচালনায় দায়িত্ব পালন করবেন ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার। এছাড়া ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসার দায়িত্বে থাকবেন।


সব মিলিয়ে এবারের নির্বাচন ও গণভোটে মোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা নির্বাচনি দায়িত্ব পালন করবেন।