আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অন্যান্য দলের মতো নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের ক্ষেত্রেও। তবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে শৃঙ্খলার পথে এগিয়ে নিতে হবে, বলেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৮ জানুয়ারি) ঢাকা-১৫ আসনের নির্বাচনি প্রচারণার সময় তিনি এ মন্তব্য করেন।


\r\n

জামায়াত আমির জানান, নির্বাচনকে কেন্দ্র করে দলও নিরাপত্তার বিষয়ে শঙ্কিত। তবে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।


\r\n

তিনি আরও বলেন, বিভিন্ন এলাকায় ১১ দলীয় জোটের নেতাদের ওপর হামলা চালানো হচ্ছে, যা নির্বাচনি শৃঙ্খলা ব্যাহত করছে। নির্বাচনের মাধ্যমে দেশকে শৃঙ্খলার দিকে এগিয়ে নিতে হবে। এছাড়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসভাগুলোতে ব্যাপক জনসমাগম এবং ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলেও উল্লেখ করেন ডা. শফিকুর রহমান।