আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি ও সামগ্রিক নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস। তবে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা উল্লেখ করেছেন যে, পরবর্তী এক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করে বলেছেন, নির্বাচন হবে উৎসবমুখর ও নিরাপদ। নারীরা আনন্দের সঙ্গে ভোট দেবেন এবং পরিবারের সবাই একসঙ্গে ভোট উৎসবে অংশ নেবেন। তার প্রত্যাশা, এই নির্বাচন দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

শফিকুল আলম আরও জানান, নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহৃত বডি-অন ক্যামেরা কীভাবে কাজ করছে, তা সরেজমিনে জানতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টা কথা বলেছেন।