২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ঘোষিত ব্রাজিল দলের স্কোয়াডে ছিলেন না নেইমার। সে সময় কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছিলেন, নেইমার কিছুটা চোটে আছেন, তাই তাকে দলে রাখা হয়নি। কিন্তু এখন জানা যাচ্ছে, বিষয়টি আসলে চোটের নয়।

গত ১ সেপ্টেম্বর ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে একটি ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছেন নেইমার। ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার শরীরে কিছুটা অস্বস্তি ছিল ঠিকই, তবে তা গুরুতর কিছু নয়। আমি পুরো ম্যাচ খেলেছি, সেটাই প্রমাণ।’

তিনি আরও বলেন, ‘ব্রাজিল দলে না থাকার কারণ শারীরিক নয়, এটা কোচের টেকনিক্যাল সিদ্ধান্ত। আমি সেটা সম্মান করি।’

নেইমার এখন নিজ ক্লাব সান্তোসেই খেলছেন। জাতীয় দলে আপাতত সুযোগ না পেলেও তিনি জানিয়েছেন, বাইরে থেকে দলের সাফল্য কামনা করছেন। ব্রাজিল আগামী ৫ সেপ্টেম্বর চিলি ও ১০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে।