দেশে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে পিপাসার্ত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।

\r\n

মঙ্গলবার (২০ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

\r\n

স্ট্যাটাসে তিনি লেখেন, “আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সহকর্মীবৃন্দ, কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরম অনুভূত হচ্ছে। এ সময়টাতে আপনারা পিপাসার্ত মানুষের পাশে যতটুকু সম্ভব দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করুন।”

\r\n

জামায়াত আমির আরও লেখেন, “আল্লাহ তায়ালা দেশ এবং দেশের জনগণকে তার রাহমার চাদরে ঢেকে রাখুন। আমিন।”

\r\n

দেশজুড়ে চলমান খরতাপের মধ্যে এটি দলের পক্ষ থেকে একটি মানবিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।