নেত্রকোনার পূর্বধলায় ১৯ মামলার আসামি যুবলীগ নেতা বুলবুল মীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) পূর্বধলা থানার ওসি মুহাম্মদ নূরুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

\r\n

গ্রেপ্তারের আগে শুক্রবার রাতে ময়মনসিংহের ধুবাউড়া উপজেলা থেকে তাকে আটক করা হয়।

\r\n

স্থানীয়দের অভিযোগ, হোগলা ইউনিয়নে দীর্ঘদিন ধরে বুলবুল মীরের দাপট ছিল প্রবল। যুবলীগের সহসভাপতির পরিচয় ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, জমি দখল, চাঁদাবাজি ও ডাকাতিসহ নানামুখী অপরাধে জড়িত ছিলেন। তার প্রভাবশালী অবস্থানের কারণে সাধারণ মানুষ তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পেত না।

\r\n

হোগলা ইউপি সদস্য দুলাল খান বলেন, “বুলবুলের অত্যাচারে ইউনিয়নের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। গ্রামের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছিল।”

\r\n

বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল বলেন, “বুলবুল একজন চিহ্নিত সন্ত্রাসী। মাদকসহ বিভিন্ন অপরাধে সে জড়িত। যুবলীগের পরিচয় ব্যবহার করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।”

\r\n

পূর্বধলা থানার ওসি মুহাম্মদ নূরুল আলম জানান, বুলবুল মীরের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও ডাকাতিসহ ১৯টি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।