নোয়াখালীর সদর উপজেলায় বিএনপি নেতার ফিলিং স্টেশনে জালিয়াতির অভিযোগ ৬০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার দত্তেরহাট পায়রা ফিলিং স্টেশন এই অভিযান চালানো হয়। সে সময় পায়রা ফিলিং স্টেশনে ১০ লিটারে ৬০ মিলিলিটার তেল কম দেওয়ার তথ্য প্রমান মেলে। ফিলিং স্টেশনটির মালিক হারুন অর রশিদ তিনি নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে বিএসটিআই নোয়াখালীর সহযোগিতায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে দত্তেরহাট পায়রা ফিলিং স্টেশন, সোনাপুর ফিলিং স্টেশনে হাতেনাতে ওজন কারচুপি ধরে ফেলা হয়। ফিলিং স্টেশনের সংশ্লিষ্ট দায়িত্বরত ব্যক্তি দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় তাদের ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাঈল বলেন, ফিলিং স্টেশন জরিমানার অর্থ পরিশোধ করায় তাদের সতর্ক করা হয়। তারা ভবিষ্যতে এধরনের কাজ থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।