জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “ন্যায়বিচার প্রতিষ্ঠা হলেই আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারবো।” সোমবার সন্ধ্যা ৬:১৫ মিনিটে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।


জামায়াত আমির আরও বলেন, “আমরা সম্মানের ভিত্তিতে অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করবো।”

এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামও জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন।


উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত সারা দেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।