পটুয়াখালী, ৬ ডিসেম্বর — পটুয়াখালী–১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং জেলা আমীর আলহাজ অ্যাডভোকেট নাজমুল আহসান শনিবার ছোট বিঘাই ইউনিয়নে গণসংযোগ করেছেন। বিকেল ৪টায় তুষখালী বাজার থেকে শুরু হওয়া গণসংযোগ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অনুষ্ঠিত হয়।


\r\n

গণসংযোগের সময় তিনি স্থানীয় মানুষের খোঁজখবর নেন এবং তাদের নানা সমস্যার কথা শোনেন। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে চিকিৎসা ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। চিকিৎসা মানুষের মৌলিক অধিকার উল্লেখ করে তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠালগ্ন থেকেই এ অধিকার নিশ্চিতের জন্য কাজ করে আসছে।


\r\n

গণসংযোগে জেলা ও উপজেলা জামায়াতের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন পটুয়াখালী সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ছোট বিঘাই ইউনিয়নের আমীর ক্বারী আব্দুল রাজ্জাক, সহকারী সেক্রেটারি মিজানুর রহমান শিকদার এবং বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকবৃন্দ।