পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পদোন্নতি পাওয়া ওই দুই কর্মকর্তা হলেন— লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে প্রথমবারের মতো দাপ্তরিক সফরে যান প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছালে সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এরপর তিনি তিন বাহিনীর প্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
তার প্রথম দাপ্তরিক সফরের বিশেষ অংশ হিসেবে পদোন্নতিপ্রাপ্ত দুই জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।





