দুই বছরের বিরতির পর জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম ফের সিনেমা ও ওয়েব সিরিজের মাধ্যমে দর্শকের সামনে আসছেন। সম্প্রতি এক ফ্যাশন হাউস উদ্বোধনে অংশ নেওয়া মিম জানান, আগামী বছরই তিনি নতুন কাজ নিয়ে বড় পর্দায় হাজির হবেন।

মিম জানিয়েছেন, ২০২৬ সালকে তিনি নিজের কামব্যাকের বছর হিসেবে দেখছেন। সূত্রের খবর, ইতোমধ্যে একটি নতুন সিনেমা এবং একটি ওয়েব সিরিজের শুটিং সম্পন্ন করেছেন। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত প্রকল্পগুলো নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

এর বাইরে আরও কয়েকটি সিনেমা ও সিরিজের কাজ হাতে রয়েছে, যা ধীরে ধীরে প্রকাশ পাবে। মিম জানিয়েছেন, দুই বছরের বিরতির সময় কোনো প্রস্তাবের ঘাটতি ছিল না, বরং তিনি ইচ্ছে করেই সময় নিয়েছেন ভালো মানের প্রজেক্টে কাজ করার জন্য।

আগামী মাসে নতুন কাজগুলোর আনুষ্ঠানিক ঘোষণা আসবে। পর্দায় দেখা না গেলেও ব্র্যান্ড ইভেন্ট ও প্রমোশনে মিম নিয়মিত ছিলেন।