দুর্নীতি, হত্যা মামলা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা এবং বিগত সরকারের মন্ত্রীদের দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

\r\n

সোমবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, \"যারা অভিযুক্ত, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং খুনের মামলা রয়েছে, তাদের ব্যাপারে সরকার সিরিয়াস। আমরা প্রত্যেকের প্রত্যাবাসন চাই এবং তাদের বাংলাদেশের আইনের মুখোমুখি হতে হবে। তাদের আইনের আওতায় আনা আমাদের এবং পরবর্তী সরকারের নৈতিক দায়িত্ব।\"

\r\n

প্রেস সচিব পলাতক নেতাদের দুর্নীতিবাজ আখ্যা দিয়ে বলেন, \"এরা বাংলাদেশের মানুষের টাকা চুরি করে বাইরে নিয়ে গিয়ে তহবিল গঠন করছে। তাদের ফিরিয়ে আনা আমাদের নৈতিক দায়িত্ব, এবং আমরা এ কাজটি করব।\"

\r\n

তিনি আরও বলেন, \"বিদেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের বেশিরভাগ নেতার হাতে রক্ত লেগে আছে। তারা মানবাধিকার লঙ্ঘন এবং বড় বড় দুর্নীতির সঙ্গে জড়িত।\"

\r\n

এক প্রশ্নের জবাবে, নারী সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে ইসলামপন্থি দলগুলোর আপত্তি প্রসঙ্গে প্রেস সচিব বলেন, \"প্রতিবেদনটি ঐকমত্য কমিশনে যাবে এবং তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিবে। রাজনৈতিকভাবে আলাপ-আলোচনার বিষয় এটি।\"

\r\n

কাতারে বাংলাদেশের শ্রমিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি নিয়ে আলোচনার বিষয়ে তিনি বলেন, \"এই পরিকল্পনা দীর্ঘদিন ধরেই আমাদের আছে। একই বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলোচনা করছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। আমরা চাচ্ছি যাতে আরও বেশি সংখ্যক বাংলাদেশি শ্রমিক সেই দেশে কাজের সুযোগ পায় এবং তাদের বেতনও বৃদ্ধি পায়। আমাদের শ্রমবাজারে আরও ভালো সুযোগ সৃষ্টি করাই সরকারের অগ্রাধিকার।\"

\r\n

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদ অবজারভ  সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, এবং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।