পহেলা বৈশাখ উপলক্ষে আগামীকাল (মঙ্গলবার, ১৪ এপ্রিল) মেট্রোরেলের দুটি স্টেশন আংশিক ও পূর্ণ সময়ের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
সোমবার (১৩ এপ্রিল) এমআরটি লাইন-৬-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ এপ্রিল শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন দিনভর বন্ধ থাকবে।
এ পরিস্থিতিতে যাত্রীদের বিকল্প যাতায়াতের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।





