জয়পুরহাট প্রতিনিধি:জয়পুরহাটের পাঁচবিবিতে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে পাঁচবিবি উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি শাহজান আলী
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি বাজারের বারোয়ারী মন্দিরসহ উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। এসময় জয়পুরহাট পুলিশ সুপার মো: আব্দুল ওয়াহাব, সিনিয়র সহকারী পুলিশ সুপার তুহিন রেজা, জয়পুরহাট ওসি (ডিবি) আসাদুজ্জামান, পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম (ডালিম), পাঁচবিবি থানার ওসি (তদন্ত) ইমায়েদুল জাহেদী এসআই সাগর, পাঁচবিবি থানার সেকেন্ড অফিসার নুরনবীসহ মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, পূজা যেন সনাতন ধর্মাবলম্বীরা নির্ভয়ে পালন করতে পারে সেজন্য পুলিশ বাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।





