পাকিস্তানের উদীয়মান টিকটক তারকা সানা ইউসুফ (১৭) নির্মমভাবে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। সোমবার (২ জুন) ইসলামাবাদের সেক্টর জি-১৩ এলাকায় নিজ বাসভবনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

\r\n

স্থানীয় সংবাদমাধ্যম ‘এএনআই’-এর বরাত দিয়ে জানা যায়, সানা ইউসুফের বাসায় অতিথি সেজে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি প্রবেশ করে এবং কাছ থেকে গুলি চালায়। গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

\r\n

ইসলামাবাদ পুলিশ জানায়, হত্যার পর হামলাকারী দ্রুত পালিয়ে যায়। এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তবে হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

\r\n

সানা ইউসুফ টিকটকে ব্যাপক জনপ্রিয় ছিলেন। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই দ্রুত বিচার এবং হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

\r\n

পুলিশ বলছে, হত্যার পেছনে সম্ভাব্য মোটিভ ও অভিযুক্ত ব্যক্তির পরিচয় শনাক্তে তদন্ত জোরদার করা হয়েছে।