পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির বৃহস্পতিবার ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ-এর সঙ্গে বৈঠক করেছেন। তবে এ বৈঠকের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

এর আগে গালিবাফ গত শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত আলোচনায় ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।


গতকাল আসিম মুনির একটি উচ্চপর্যায়ের রাজনৈতিক ও নিরাপত্তা প্রতিনিধি দল নিয়ে তেহরান সফরে যান। ইরানি সংবাদমাধ্যমের বরাতে বলা হয়, তিনি সেখানে যুক্তরাষ্ট্রের বার্তা এবং আলোচনার দ্বিতীয় দফার পরিকল্পনা পৌঁছে দিতে গিয়েছেন।


সফরের অংশ হিসেবে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি-এর সঙ্গেও বৈঠক করেছেন।

\r\n\r\n\r\n\r\n

সূত্র: বিবিসি।