ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর যৌথ হামলার জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে ইরান। এর মধ্যেই উত্তর ইসরায়েলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আল জাজিরা।

ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েলজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সেনাবাহিনী নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যেকোনো হুমকি মোকাবিলায় দেশটির বিমান বাহিনী সক্রিয় রয়েছে বলে দাবি করা হয়েছে।

এর আগে ইসরায়েলের হামলার পর রয়টার্স-কে দেওয়া এক মন্তব্যে ইরানের এক কর্মকর্তা সতর্ক করে বলেন, তাদের জবাব হবে বিধ্বংসী।

তবে ইরান আনুষ্ঠানিকভাবে পাল্টা হামলার ঘোষণা দেয়নি। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ইরান ধারাবাহিকভাবে একাধিক ব্যাচে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে।

পরিস্থিতির জেরে অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বেড়েছে।