ঢাকায় সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বোলিং আক্রমণে বড় বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। ১৯ ওভার শেষে মাত্র ৭০ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।


পাকিস্তানের টপ অর্ডার ভেঙে দেন তরুণ পেসার নাহিদ রানা। তার গতির সামনে টিকতে পারেননি একাধিক ব্যাটার। ওপেনার সাহিবজাদা ফারহান, শামিল হুসাইন, মাআজ সাদাকাত এবং মোহাম্মদ রিজওয়ান—এই চারজনকেই আউট করেন তিনি। পরে সালমান আলি আগাকে ফিরিয়ে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন নাহিদ।

এরপর স্পিন আক্রমণে এসে আরেকটি ধাক্কা দেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার বলে রক্ষণাত্মক খেলতে গিয়ে উইকেটকিপার লিটন দাস–এর হাতে ক্যাচ দেন আবদুল সামাদ। শুরুতে আউটের সিদ্ধান্ত দেওয়া হলে রিভিউ নেন সামাদ, তবে আল্ট্রা এজে স্পষ্ট স্পাইক ধরা পড়ায় আম্পায়ারের সিদ্ধান্ত বহাল থাকে।


বর্তমানে ক্রিজে আছেন হুসেইন তালাত ও ফাহিম আশরাফ। তবে পাকিস্তানের মিডল অর্ডার প্রায় ভেঙে পড়েছে। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রান তুলতে হিমশিম খাচ্ছেন পাকিস্তানি ব্যাটাররা।