পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির আসছেন ঢাকায়। সানসিল্ক বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় আসবেন তিনি। সফরের তারিখ শিগগিরই জানানো হবে।
বাংলাদেশেও হানিয়ার আলাদা জনপ্রিয়তা রয়েছে। ঢাকায় তিনি কয়েক দিন অবস্থান করবেন বলে জানা গেছে।
২০১৬ সালে জনান ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে হানিয়ার। এক দশকের অভিনয়জীবনে তিনি মেরে হামসাফার, ফেইরি টেল, দিলরুবা, আনা, কাভি মে কাভি তুম–এর মতো ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পান।
সম্প্রতি সরদারজি ৩ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক করেছেন হানিয়া আমির। সিনেমাটি পাকিস্তানে বাণিজ্যিক সাফল্য পেয়েছে। রোমান্টিক, কমেডি কিংবা গ্ল্যামারাস—বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শক-সমালোচকদের প্রশংসা পেয়েছেন এই তারকা।





