অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

\r\n

পোস্টে বলা হয়, প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজটি আর সক্রিয় থাকবে না। গত ১৮ মাসে সবার সহযোগিতা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সমর্থন, সহযোগিতা ও সমালোচনার মাধ্যমে এই যাত্রা আরও সমৃদ্ধ হয়েছে বলেও উল্লেখ করা হয়।

\r\n

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। তাকে শপথ বাক্য পাঠ করান মোঃ সাহাবুদ্দিন

\r\n

একই দিন দুপুরে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। প্রথমে বিএনপি থেকে নির্বাচিত সদস্যরা, পরে ১১ দলীয় জোট, স্বতন্ত্র ও অন্যান্য সদস্যরা শপথ নেন। তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন

\r\n

উল্লেখ্য, ‘Chief Adviser GOB (Head of the Government)’ নামে পেজটি গত ১৪ আগস্ট খোলা হয়। বর্তমানে পেজটির অনুসারী সংখ্যা প্রায় ৪৪ লাখ।