চিফ হুইপ নূরুল ইসলাম মনি জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কবিতা আবৃত্তি করেছেন। এর আগে বিভিন্ন সংসদে রাজনৈতিক নেতাদের প্রশংসায় গান ও কবিতা পাঠের ঘটনা থাকলেও ত্রয়োদশ সংসদের এ ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে।


বৃহস্পতিবার সংসদের বৈঠকে তিনি টাইম ম্যাগাজিনে বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রীর নাম আসায় তাকে অভিনন্দন জানান। পরে তিনি একটি কবিতা পাঠ করেন, যেখানে নেতৃত্ব, উন্নয়ন ও দেশের অগ্রযাত্রার কথা উঠে আসে।


কবিতায় তিনি বলেন, নেতৃত্ব মানে মানুষের চোখে স্বপ্ন জাগিয়ে তোলা, আর দেশকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয়। তার বক্তব্য ও কবিতা পাঠের সময় সরকারি দলের সদস্যরা টেবিল চাপড়ে স্বাগত জানান।


এর আগে সংসদের প্রথম দিকের অধিবেশনেও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকে ঘিরে কবিতা ও সাংস্কৃতিক উপস্থাপনার ঘটনা ছিল, যা নিয়ে বিভিন্ন সময় আলোচনা-সমালোচনা হয়েছে।

ডেপুটি স্পিকার কায়সার কামাল পরে মন্তব্য করেন, এটি জাতীয় অর্জনের প্রতিফলন।


\r\n\r\n\r\n\r\n\r\n

ঘটনাটি সংসদের ভেতরে যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি রাজনৈতিক অঙ্গনেও নতুন করে প্রতিক্রিয়া তৈরি করেছে।

চিফ হুইপের কবিতা—

তিনি আসার আগে দেশটা যেন ভাজ করা মানচিত্র ছিল

নদী ছিল, মানুষ ছিল স্বপ্নও ছিল

কিন্তু দিগন্ত খুলে দেওয়ার মত কোন হাত ছিল না

তিনি এলেন, বললেন, খুবই কম কথা

সময়ের কপালে লিখে দিলেন একটি উজ্জ্বল উচ্চারণ

বললেন উই হ্যাভ এ প্ল্যান

তার দৃঢ়তা ছিল পাহাড়ের মতো

কিন্তু হৃদয় শিশির ভেজা ঘাসের মতো

বিশ্বের বড় বড় দরজায় তিনি কড়া নাড়েন নি

নিজের আলোয় দাঁড়িয়েছিলেন

দরজাগুলো নিজেই খুলে গেছে

এখন দূর দেশের আকাশেও আমাদের পতাকার রং দেখা যায়

বিদেশী বাতাসেও শোনা যায় এই মাটির নাম

এই দেশের নাম, বাংলাদেশের নাম

নেতৃত্ব মানে শুধু সামনে হাটা নয়

নেতৃত্ব মানে অসংখ্য ক্লান্ত মানুষের চোখে স্বপ্ন জাগিয়ে তোলা

আশা জাগিয়ে তোলা।

তার কাবতা শুনে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, এই অর্জন আমাদের গোটা জাতি তথা দেশের অর্জন।