আজ সোমবার (৯ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-এর নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।


সাক্ষাৎকালে দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) সমূহের চলমান কার্যক্রম, বিনিয়োগ পরিস্থিতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বেপজার কার্যক্রম সম্প্রসারণ ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের উদ্যোগ নিয়ে মতবিনিময় করা হয়।


প্রধানমন্ত্রী বেপজার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং রপ্তানি খাতের বিকাশে এর ভূমিকা প্রশংসা করেন। তিনি বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রেখে শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে বেপজাকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।


সাক্ষাৎকালে সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।