জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দলই প্রশাসন ও পুলিশের নিরপেক্ষতা নিয়ে উদ্বিগ্ন। তারা সন্দিহান, নির্বাচনের সময় প্রশাসন এবং পুলিশের ভূমিকা আদৌ নিরপেক্ষ থাকবে কি না। সম্প্রতি বিএনপি, জামায়াত এবং এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিশ্চিত করেছেন যে, প্রশাসনের সব রদবদল তার নিয়ন্ত্রণে থাকবে। তবুও রাজনীতিকরা নিশ্চিন্ত নয়।
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘প্রশাসন ও পুলিশের চরিত্র কতটা পরিবর্তিত হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। প্রশাসন ও পুলিশ ক্ষমতার সঙ্গে যারা থাকে, তাদের পক্ষে কাজ করার প্রবণতা দেখাচ্ছে।’ তিনি প্রশাসন এবং পুলিশের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা থেকে এ মন্তব্য করেন।
শনিবার (২৫ অক্টোবর) যুগান্তর আয়োজিত ‘রাজনীতিতে স্থিতিশীলতা : নির্বাচন ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি আরও জানান, প্রশাসনের ওপর পুরো আস্থা না থাকার কারণে কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো ঘটনা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন।
\r\n\r\n\r\n
হাসনাত আরও উদ্বেগ প্রকাশ করেন নির্বাচনের প্রচারের সময় অর্থের প্রভাব নিয়ে। তিনি বলেন, ‘গত নির্বাচনে আমার আসনের জয়ী প্রার্থী ১২৬ কোটি টাকা খরচ করেছে, আর পরাজিত প্রার্থীও ৭০ কোটি টাকা ব্যয় করেছে। আমি তো ৭০ লাখ টাকাও খরচ করতে পারব না।’





