ইসলামের দৃষ্টিতে প্রাণীর ছবি আঁকা হারাম ঘোষণা করা হয়েছে। তবে প্রাণহীন প্রকৃতির ছবি আঁকায় কোনো নিষেধাজ্ঞা নেই।

সহিহ বুখারিতে বর্ণিত আছে, নবী করিম (সা.) বলেন, “যারা চিত্রাঙ্কন (প্রাণীর) করে তাদের কেয়ামতের দিন শাস্তি দেওয়া হবে। আর তাদের বলা হবে—তোমরা যা সৃষ্টি করেছিলে, তাদের আত্মা ও জীবন দান করো।” (হাদিস: ৪৭৮৩)

আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, “একদিন রাসুল করিম (সা.) আমার ঘরে প্রবেশ করলেন। তখন দরজায় একটি পর্দা ঝুলানো ছিল যাতে প্রাণীর ছবি আঁকা ছিল। তিনি দেখামাত্র পর্দাটি ছিঁড়ে ফেললেন এবং তাঁর চেহারা বিবর্ণ হয়ে গেল। এরপর তিনি বললেন, হে আয়েশা, কেয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে সেইসব লোকদের, যারা আল্লাহর সৃষ্টির অনুকরণে কিছু বানায়।”

পরে আয়েশা (রা.) উক্ত পর্দা কেটে বালিশ তৈরি করেছিলেন। (সহিহ বুখারি, হাদিস: ৫৪৯৮)