ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মো. নাছির চৌধুরী। এ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী মোহাম্মদ শিশির মনির পরাজিত হন।


শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিজয়ী প্রার্থী নাছির চৌধুরীর বাড়িতে ফুল ও মিষ্টি নিয়ে যান শিশির মনির।


নিজের ফেসবুক পেজে ছবি শেয়ার করে শিশির মনির লেখেন, “নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠুক।”