চলতি ফেব্রুয়ারির প্রথম ১৮ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স। এ সময় মোট ২১২ কোটি ৬০ লাখ ডলার দেশে এসেছে, যা প্রতি ডলার ১২২ টাকায় হিসাব করলে প্রায় ২৬ হাজার কোটি টাকার সমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানিয়েছেন, চলতি ফেব্রুয়ারির প্রথম ১৮ দিনে রেমিট্যান্স এসেছে ২১২ কোটি ৬০ লাখ ডলার। গত বছরের একই সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১৬৬ কোটি ৭০ লাখ ডলার।
এর আগে ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে দেশে এসেছে ১৮০ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স। এর মধ্যে ১৬ ফেব্রুয়ারি একদিনে এসেছে ১৫ কোটি ২০ লাখ ডলার। পরবর্তী দুই দিনে আরও প্রায় ৩০ কোটি ডলার রেমিট্যান্স পাঠানো হয়েছে।





