বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলায় ভটভটির চাকায় পিষ্ট হয়ে তমা (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার খড়না ইউনিয়নের বনভেটি গ্রামের বনভেটি স্কুলের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তমা ওই এলাকার প্রবাসী আবু তালেবের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে খেলাধুলার সময় অসাবধানতাবশত একটি ভটভটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তমার মৃত্যু হয়।

এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিক ইকবাল জানান, ভটভটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছে। 

এ ঘটনায় কেউ অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।