বগুড়া প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলার শাহবাজপুর গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে শনিবার (৯ আগস্ট) বিকেলে লাঠি ও রড দিয়ে আঘাত করার ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন।
\r\nআহতরা হলেন মোঃ রাহাদ (২২) ও মোঃ রায়হান (২৭), উভয়ের পিতা ছালদার মোল্লা, এবং মোছাঃ রাশেদা (৪৫), যাঁর স্বামী ছালদার মোল্লা। তারা সবাই শাহবাজপুর গ্রামের বাসিন্দা। প্রতিবেশীদের সঙ্গে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার ওই বিরোধ উত্তেজিত হয়ে ওঠে এবং দেশীয় অস্ত্র লাঠি, রড দিয়ে তাদের আঘাত করা হয়। আহতদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে।
\r\nআত্মীয়-স্বজন ও আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। পুলিশ ঘটনা সম্পর্কে তদন্ত করছে।






