বগুড়া প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পশ্চিম আলো হালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


\r\n

নিহত যুবকের নাম মো. মিরাজ (২৫)। তিনি ওই এলাকার মো. বজলুর ছেলে।


\r\n

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে মিরাজ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।