আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে তারেক রহমানের পক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র নেওয়া হয়।
তারেক রহমান ২০০৭ সালের একাদশ জাতীয় নির্বাচনের পর গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান এবং এরপর থেকে তিনি সেই দেশেই অবস্থান করছেন।
\r\n\r\n\r\n
১৮ বছর পর আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন। ওইদিন বেলা ১১টা ৫৫ মিনিটে তাদের বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট ঢাকায় অবতরণ করবে।





