শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনী প্রচার আজ সোমবার থেকে শুরু হচ্ছে।
নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট নেওয়া হবে। নিয়ম অনুযায়ী, ভোটের ৪৮ ঘণ্টা আগে সব ধরনের নির্বাচনী প্রচার বন্ধ করতে হবে।


গত রবিবার এই দুটি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।


শেরপুর-৩ আসন:
রিটানিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি মনোনীত মো. মাহমুদুল হক রুবেল ধানের শীষ প্রতীকে, জামায়াতে ইসলামী মনোনীত মো. মাসুদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত প্রার্থী কাঁচি প্রতীকে নির্বাচন করছেন। এই আসনে গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের সময় জামায়াতে ইসলামী প্রার্থীর মৃত্যুর কারণে ভোট বাতিল হয়েছিল।


বগুড়া-৬ আসন:
রিটানিং কর্মকর্তা মো. ফজলুল করিম জানান, তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি থেকে মো. রেজাউল করিম বাদশা ধানের শীষ প্রতীকে, জামায়াতে ইসলামী থেকে মো. আবিদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী ফুলকপি প্রতীকে ভোটে লড়বেন। এই আসনে নির্বাচনের পরিবেশ এখন ভালো রয়েছে।


গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে জয়ী হয়েছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু তিনি একই সঙ্গে দু’টি আসনের সদস্য থাকতে না পারায় ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নতুন তফসিল ঘোষণা করা হয়।

\r\n\r\n\r\n