বগুড়া প্রতিনিধি: বগুড়া-৭ আসন তথা (শাজাহানপুর-গাবতলী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জননেতা গোলাম রব্বানী আজ বাদ জোহর শহরের কলোনীস্থ শাহ ওয়ালিউল্লাহ হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, বগুড়া-৭ আসন কমিটির সদস্য সচিব ও শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আজাদুর রহমান।
উক্ত অনুষ্ঠানে বগুড়া জেলা আমির বলেন, আগামী নির্বাচনে জননেতা গোলাম রব্বানী যেন ভালো ভাবে নির্বাচনের প্রচারণা করতে পারে সে বিষয়ে লক্ষ্য রাখার জন্য বলেন।
এ সময় সংসদ সদস্য প্রার্থী গোলাম রব্বানী বলেন, সামনে নির্বাচনে সাংবাদিক সমাজকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। ভোট কেন্দ্রে যেন কোন অনিয়ম ও দূর্নীতি করতে না পারে সে বিষয় সাংবাদিকদের দেখার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান।







