বগুড়া প্রতিনিধি: বগুড়া মহানগর যুব বিভাগের আয়োজনে বিশ্ব যুব দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জামায়াতের শহর অফিসে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া মহানগর জামায়াতে ইসলামী’র আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, মহানগর সেক্রেটারি আ স ম আব্দুল মালেক, যুব বিভাগের সভাপতি আব্দুস সালাম তুহিন, সহ-সভাপতি এনামুল হক রানা, ক্রীড়া সম্পাদক ও সাংবাদিক মোস্তফা মোঘল, দেলোয়ার হোসেন, আবু সফিয়ান পলাশ, আবু হুরাইরা, রফিকুল ইসলাম, শাহেদ আলম ও আব্দুল ওয়াদুদ।
বক্তারা বলেন, সৎ, ন্যায়পরায়ণ ও দেশপ্রেমিক যুবকরাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি। তরুণদের আদর্শিক শিক্ষায় গড়ে তুলতে হলে ইসলামি মূল্যবোধ চর্চা ও দেশসেবার মনোভাব জাগ্রত করা জরুরি।






