বগুড়া জেলা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ২৪ জানুয়ারি নির্বাচনী সফরে বগুড়া আসছেন।

সফরসূচি অনুযায়ী, ওইদিন সকাল ১০টায় তিনি বগুড়ার শেরপুর উপজেলায় এক পথসভায় বক্তব্য রাখবেন।

পথসভা শেষে সকাল সাড়ে ১০টায় বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে অনুষ্ঠিতব্য এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

দলীয় সূত্র জানায়, জনসভা শেষে ডা. শফিকুর রহমান মোকামতলা বন্দরে আরেকটি পথসভায় অংশ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন।

এ সফরকে কেন্দ্র করে বগুড়া জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে এবং জনসভায় বিপুলসংখ্যক জনসমাগমের আশা করা হচ্ছে।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বগুড়া শহর ও জেলা শাখার নেতৃবৃন্দ।