বঙ্গোপসাগরে জেলে আল আমিনের জালে ২২ কেজি ওজনের কোরাল মাছ ধরা পড়েছে। মাছটি তিনি প্রায় ৩৫ হাজার টাকায় বিক্রি করেছেন।
আজ শনিবার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে আল আমিন মাঝি কুয়াকাটা মৎস্য আড়তে মাছটি বিক্রি করেন। তিনি জানান, প্রতিদিনের মতো সকালে সাগরে জাল ফেলে অপেক্ষা করছিলেন। হঠাৎ জালে টান অনুভব করতেই বুঝতে পারলেন বড় কোনো মাছ আটকা পড়েছে। জাল থেকে তোলার পর দেখা যায়, মাছটির ওজন ২২ কেজি।
মাছটি বিক্রির জন্য কুয়াকাটা মৎস্য বাজারের খান ফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে মৎস্য ব্যবসায়ী খলিল মিয়া ১৬০০ টাকা প্রতি কেজি হিসেবে ৩৪ হাজার ৮০০ টাকায় মাছটি কেনেন।
মৎস্য ব্যবসায়ী খলিল মিয়া বলেন, “এক হাজার ছয়শ’ টাকা প্রতি কেজি দরে ২২ কেজি ওজনের কোরাল মাছটি দুপুরেই ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকায় ১৭০০ টাকা প্রতি কেজি দরে বিক্রির আশা করছি।” সূত্র: বাসস






