জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণায় গঠিত রাজনৈতিক দল ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ) বরগুনা জেলায় ছয় মাস মেয়াদি ৬১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। কমিটিতে তাজভীন হাসান ফাহিমকে আহ্বায়ক এবং মো: ইসমাইল হোসাইনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) ‘আপ বাংলাদেশ’-এর প্রধান সংগঠক নাঈম আহমাদের সুপারিশক্রমে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ এ কমিটি অনুমোদন দেন।
এক বিবৃতিতে ‘আপ বাংলাদেশ’-এর কেন্দ্রীয় নেতারা জানান, বরগুনায় সংগঠনকে জনভিত্তিক ও কার্যকর করে তুলতে দ্রুত সদস্য প্রতিটি উপজেলা ও পৌরসভায় সাংগঠনিক কাঠামো গড়ে তোলা হবে। একইসাথে, মানুষের বাস্তব সমস্যা, দাবি ও প্রত্যাশার ভিত্তিতে এলাকাভিত্তিক কর্মসূচি নেওয়ার প্রস্তুতি চলছে।
এই উদ্যোগ বরগুনা জেলার তরুণ প্রজন্ম, নাগরিক সমাজ এবং সামাজিক পরিবর্তনে আগ্রহী ব্যক্তিদের জন্য একটি নতুন প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।





