বরগুনা প্রতিনিধি : বরগুনায় বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ সূত্রে জানা যায়, মাননীয় পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা বরগুনা এবং এসআই (নিরস্ত্র) বিকাশ কর্মকারসহ সঙ্গীয় ফোর্স।

গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখ রাত ১০টা ৩০ মিনিটে বরগুনা সদর থানাধীন ২নং গৌরিচন্না ইউনিয়নের দক্ষিণ খাজুরতলা এলাকায় গোমস্তা সড়কের পূর্ব মাথায় তিন রাস্তার মোড়ে অভিযান চালানো হয়। এ সময় ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম অলোক কীর্ত্তনীয়া অভিজিত (১৬) বলে জানানো হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) ধারা ১০(ক) অনুযায়ী বরগুনা থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, জব্দকৃত ইয়াবার ওজন প্রায় ৩০ গ্রাম এবং যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।