হাবিপ্রবি প্রতিনিধি: বহু কষ্ট, অধ্যবসায় আর স্বপ্ন নিয়ে যে মেয়েটি ৪৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সাফল্যের হাসি হেসেছিল, আজ সেই মিমু মৃত্যুর সঙ্গে প্রতিদিন লড়াই করছে হাসপাতালের বিছানায় শুয়ে। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এই মেধাবী কন্যা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-এর ডিভিএম ১৪ ব্যাচের শিক্ষার্থী, বর্তমানে ঢাকার মিরপুরে অবস্থিত ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন।

চিকিৎসকরা জানিয়েছেন, মিমু Small Cell Undifferentiated Carcinoma-এ আক্রান্ত—একটি অত্যন্ত জটিল ও আক্রমণাত্মক ফুসফুস ক্যান্সার। ইতোমধ্যে ক্যান্সারটি উভয় ফুসফুসে ছড়িয়ে পড়েছে এবং এখন রয়েছে মেটাস্টাসিস পর্যায়ে। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত মিমুর জন্য যেমন কষ্টের, তেমনি তার পরিবারের জন্য অসহনীয় এক অপেক্ষা।

কিছুদিন আগেও যে মেয়েটি ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন বুনছিল, আজ হঠাৎ শারীরিক জটিলতায় সবকিছু উল্টে-পাল্টে গেছে। পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়েছে এই ভয়াবহ রোগ। এখন বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা চলছে, কিন্তু এই চিকিৎসা দীর্ঘমেয়াদি ও অত্যন্ত ব্যয়বহুল। ধীরে ধীরে নিঃশেষ হয়ে আসছে পরিবারের সব সঞ্চয়।

মিমুর পরিবার জানায়, “আমরা শুধু চাই সে বাঁচুক। আমাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে চিকিৎসা খরচ। সমাজের সহানুভূতিশীল মানুষদের সহযোগিতা ছাড়া মিমুর চিকিৎসা চালিয়ে নেওয়া সম্ভব নয়।”

এই কঠিন সময়ে মিমুর পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীরা সমাজের সর্বস্তরের মানুষের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন।

একটু সহানুভূতি, সামান্য আর্থিক সহায়তা—এইটুকুই হয়তো ফিরিয়ে দিতে পারে একজন বিসিএস উত্তীর্ণ মেধাবী নারীর বেঁচে থাকার আশা, ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের আলো।

সহায়তার জন্য যোগাযোগ

হাসপাতাল: ডেল্টা হাসপাতাল, মিরপুর
যোগাযোগ: ০১৭৩৮৪১৮৪৯৩ (উমর ফারুক – স্বামী)

মোবাইল ব্যাংকিং:
বিকাশ / নগদ: ০১৭৩৮৪১৮৪৯৩
রকেট: ০১৭৩৮৪১৮৪৯৩৯

ব্যাংক হিসাব:
ব্যাংক: সোনালী ব্যাংক
হিসাব নম্বর: ১৮৩১৭০১০০৫৩৫৯
হিসাবের নাম: এম. ডি. মাহাতামিম মারিন
রাউটিং নম্বর: ২০০২৮০১৬৭
ব্রাঞ্চ কোড: ০১৬