ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং আবারও আসছেন বাংলাদেশে। কোটি শ্রোতার হৃদয় জয় করা এই শিল্পীর কণ্ঠে আছে প্রেম, বেদনা আর স্মৃতির ছোঁয়া। এবার সরাসরি মঞ্চে সেই জাদু ছড়াতে প্রস্তুত তিনি।
ইতিমধ্যে ট্রিপল টাইম কমিউনিকেশন ও টিকিট টুমোরো প্ল্যাটফর্ম থেকে অরিজিৎ সিংয়ের আসা নিয়ে অনলাইন প্রচারণা শুরু হয়েছে।
তবে কবে তিনি বাংলাদেশে আসবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
উল্লেখ্য, অরিজিৎ সিং এর আগেও বাংলাদেশে পারফর্ম করেছেন। সর্বশেষ তিনি ২০১৬ সালে ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’ শিরোনামে কনসার্ট করেন, যা দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।





