বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনীতিতে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


\r\n

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

\r\n

মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্রের মা, আমাদের জাতীয় অভিভাবক আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’


\r\n

তিনি আরও বলেন, ‘এই শোক স্বাভাবিক নয়, এটি অপূরণীয়। জাতি কোনোদিন এই ক্ষতি পূরণ করতে পারবে না। যিনি সারাজীবন জনগণের অধিকার ও কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন, সেই নেত্রী আজ আমাদের মাঝে নেই। আমরা যারা তার সহকর্মী ও রাজনৈতিক সহযোদ্ধা, আমাদের পক্ষে বিষয়টি মেনে নেওয়া অত্যন্ত কঠিন।’


\r\n

মির্জা ফখরুল বলেন, ‘আজ শুধু বাংলাদেশের রাজনীতিতেই নয়, গণতান্ত্রিক আন্দোলনেও এক বিশাল শূন্যতা সৃষ্টি হলো।’