আগামী মঙ্গলবার (১২ আগস্ট) থেকে দেশের বাজারে প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট চালু হচ্ছে।

\r\n

রোববার বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

\r\n

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক থিমে নতুন সিরিজের বিভিন্ন মূল্যমানের নোট মুদ্রণ কার্যক্রম হাতে নিয়েছে। এর আওতায় ইতোমধ্যে ১০০০, ৫০ এবং ২০ টাকার নতুন নোট বাজারে ছাড়াও হয়েছে।

\r\n

এবার চালু হতে যাচ্ছে ১০০ টাকার নতুন নোট, যা ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত।

\r\n

প্রাথমিকভাবে এই নতুন নোট ১২ আগস্ট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে এবং পরবর্তীতে তা বাংলাদেশ ব্যাংকের অন্যান্য শাখা অফিস থেকেও বিতরণ করা হবে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।