শেখ হাসিনাসহ হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের কথিত ষড়যন্ত্রের প্রতিবাদে জুলাই ঐক্যের ঘোষিত ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে।


বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে লং মার্চ শুরু হয়। তবে বিকেল ৪টার দিকে বাড্ডার হোসেন মার্কেটের সামনে পুলিশ ব্যারিকেড বসিয়ে মিছিলটি থামিয়ে দেয়।


ঘটনাস্থলে দেখা যায়, লং মার্চ এগোতে না পারায় জুলাই ঐক্যের নেতাকর্মীরা প্রগতি সরণিতে অবস্থান নেন। এ সময় তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান। পাশাপাশি ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিও তোলেন।


\r\n\r\n\r\n

পুলিশের ব্যারিকেড এবং বিক্ষোভকারীদের সড়কে অবস্থান নেওয়ার কারণে বিকেল ৩টা থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ ছিল।