চুয়াডাঙ্গার জীবননগরে বাল্য বিবাহের অপরাধে কন্যার বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২১ জুলাই) দুপুর ৩ টায়  উপজেলার বালিহুদা গ্রামের পূর্বপাড়ায় মেয়ের বাড়িতে বাল্যবিবাহের প্রস্তুতি চলছিল।খবর পেয়ে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা পুলিশ নিয়ে সেখানে অভিযান চালায়।এ সময় বাল্যবিবাহ কে বন্ধ ঘোষণা  করে কন্যার বাবা মোঃ আবুল কাশেমকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

 এ সময় অভিযুক্ত কন্যার পিতা নিজের ভুল স্বীকার করেন এবং তার মেয়ের ১৮ বছর হওয়ার আগে বিয়ে দিবেন না মর্মে অঙ্গীকার করেন।

জীবননগর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, বাল্যবিবাহ সামাজিক ব্যাধি, আপনারা সবাই সচেতন থাকুন, বাল্যবিবাহ প্রতিরোধ করুন।





চুয়াডাঙ্গা প্রতিনিধি: